নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ প্রত্যেকেই নিজের বক্তব্য তুলে ধরে প্রচারের ময়দানে রয়েছেন৷ আর সেই নিরিখে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছে ভোট চাইছেন৷ লক্ষ্য একটাই ২০২৩-র মসনদ দখল৷ শনিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্তের সমর্থনে রোড শো-তে অংশ নেন চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ ১৩ নং ওয়ার্ডের ইন্দ্রনগর বাজার থেকে রোড শো শুরু হয়৷ হুড খোলা সুসজ্জিত গাড়িতে চেপে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে সামিল হন মিঠুন চক্রবর্তী৷ প্রার্থী পাপিয়া দত্ত জানান প্রচারে ব্যাপক সাড়া মিলছে৷ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি ওয়ার্ড রয়েছে৷ প্রতিটি ওয়ার্ডে জোর কদমে প্রচারে অংশ নিচ্ছেন তিনি৷ এই প্রচারকে কেন্দ্র করে কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে৷ ব্যক্তি বিরোধীতা নয়৷ উন্নয়নকে হাতিয়ার করেই বিজেপি নির্বাচনে লড়াই করছে৷

৬ আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারে মিঠুন চক্রবর্ত্তী
Tags:
Releated Posts
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…
৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক
ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…
প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…


















