News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের
Image

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
তিনি দাবি করেছেন, তদন্ত যেন ত্রিপুরা হাইকোর্টের কোনও বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, ঘটনার পর হাসপাতালের সামনে দাঁড়িয়েই আমরা প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছিলাম। আমাদের দাবি ছিল, ত্রিপুরা হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত করা হোক। অনুরাগের অস্বাভাবিক মৃত্যু সত্যিই অবিশ্বাস্য।

অনুরাগ ধনকরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কর্মসূত্রের সম্পর্কের কথা উল্লেখ করে মানিক সরকার জানান, প্রায় দুই দশকের সরকারি দায়িত্ব পালনের সময় তিনি ধনকরকে কাছ থেকে দেখেছেন। তাঁর বক্তব্য, ধনকর এসডিপিও পদ থেকে ধাপে ধাপে উন্নীত হয়ে আইজি (আইন-শৃঙ্খলা) পদে দায়িত্ব পালন করেন এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা ছাড়ার পর তিনি রাজ্যের ডিজিপি হন।

রাজ্যের গত আট থেকে দশ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে মানিক সরকার বলেন, পুলিশের উপর সাধারণ মানুষের চাপ ক্রমশ বেড়েছিল। ডিজিপি হিসেবে অনুরাগ ধনকর পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিলেন। এর জেরে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মানিক সরকারের কথায়, এই পরিস্থিতিতে তাঁর অস্বাভাবিক মৃত্যুকে আলাদা করে দেখা যায় না। প্রকৃত কারণ খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। যারা দায়ী, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সরকারের পক্ষ থেকে পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার এমন কমিটি গঠনের অধিকার রাখে, তবে অনুরাগ ধনকরের মতো একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের মৃত্যুর তদন্তের ক্ষেত্রে এই ব্যবস্থা যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, হাইকোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের যে দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে, তা সরকার গুরুত্ব দিচ্ছে না বলেই মনে হচ্ছে। এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও সন্দেহ তৈরি হচ্ছে। এতে মানুষের মনে আরও প্রশ্ন বাড়ছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top