News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি
Image

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। তিপ্রা মথার প্রার্থী ভজনলাল দেববর্মাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে—এমন অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীর একাংশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধারিয়াতল ভিলেজ কমিটির ৪ নম্বর ওয়ার্ডে পুরুষ সদস্য পদে তিপ্রা মথার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এলাকার শিক্ষিত যুবক ভজনলাল দেববর্মা। এই ওয়ার্ডে একজন পুরুষ ও একজন মহিলা সদস্য নির্বাচিত হওয়ার কথা। মহিলা সদস্য পদে তিপ্রা মথার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শুভারানি দেববর্মা।

স্থানীয়দের অভিযোগ, বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট হওয়ার পরিপ্রেক্ষিতে ভজনলাল দেববর্মাকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এ বিষয়ে খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দাদের একাংশ।

অভিযোগের বিষয়টি নিয়ে বুধবার রাতে স্থানীয়রা একত্রিত হয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তাঁদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, ভজনলাল দেববর্মাকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হলে ৪ নম্বর ওয়ার্ডের ৩৯২ জন ভোটার ভোট বয়কট করবেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের একাংশ তিপ্রা মথার বিধায়ক সুবোধ দেববর্মা এবং এমডিসি বুদ্ধকুমার দেববর্মার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও মনোনয়ন প্রত্যাহারের জন্য তাঁদের পক্ষ থেকে সত্যিই কোনও চাপ দেওয়া হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ৪ নম্বর ওয়ার্ডে তৈরি হওয়া এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর হুঁশিয়ারির পর শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর রয়েছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

Leave a Reply

Scroll to Top