News Flash

  • Home
  • Uncategorized
  • অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ
Image

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’।

এই প্রদর্শনীতে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরা অংশগ্রহণ করে বিজ্ঞান, গণিত, পরিবেশ, শিল্প ও কারুশিল্প বিষয়ক বিভিন্ন মডেল ও প্রজেক্ট উপস্থাপন করে। ছাত্রীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায় এই প্রদর্শনীর মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইপিএস অফিসার শ্রী অবলা রমেশ রেড্ডি। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

প্রধান অতিথি ছাত্রীদের উদ্দেশে বলেন, “এই ধরনের প্রদর্শনী ছাত্রীদের মধ্যে নতুন কিছু করার অনুপ্রেরণা জোগায়। আগরতলার মেয়েরা যে কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই, এই প্রদর্শনী তারই প্রমাণ।”

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top