News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন
Image

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এর জেরে ত্রিপুরার সঙ্গে যুক্ত একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। পাশাপাশি আগরতলাগামী একটি দূরপাল্লার ট্রেনকে যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনের লাইন-১ এবং লাইন-২-তে বসে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে লাইন-৩ দিয়ে পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওই অংশ দিয়ে য রেললাইন দ্রুত মেরামতের জন্য যুদ্ধকালীন তৎপরতায় ইঞ্জিনিয়ারিং টিম, রেলকর্মী এবং ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত স্বাভাবিক রেল পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছোত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দিনের বেলায় নিয়ন্ত্রিত গতিতে এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ট্রেন পরিষেবা চালু রয়েছে।

এই সমস্যার কারণে ত্রিপুরাগামী ও ত্রিপুরা থেকে ছেড়ে যাওয়া একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

ট্রেন নম্বর ১৫৬৫০ নারাঙ্গি–আগরতলা এক্সপ্রেস (২৫ ও ২৬ জুলাই যাত্রার জন্য) নির্ধারিত সময়ের পরিবর্তে রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। ট্রেন নম্বর ১৫৬৪৯ আগরতলা–নারাঙ্গি এক্সপ্রেস (২৫ ও ২৬ জুলাই) রাত ১১টায় ছাড়বে। ট্রেন নম্বর ১৫৬২৬ আগরতলা–দেওঘর এক্সপ্রেস (২৫ জুলাই) রাত ১১টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। বিশেষ ট্রেন নম্বর ০১৬৬৬ আগরতলা–রানি কমলাপতি স্পেশাল (২৬ জুলাই) রাত ১১টা ৩০ মিনিটে ছাড়বে।

এছাড়াও ট্রেন নম্বর ১২৫০৩ এসএমভিটি বেঙ্গালুরু–আগরতলা এক্সপ্রেস, যা ২৪ জুলাই যাত্রা শুরু করেছে, সেটিকে পরিস্থিতি অনুযায়ী যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত মেরামতের জন্য যুদ্ধকালীন তৎপরতায় ইঞ্জিনিয়ারিং টিম, রেলকর্মী এবং ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত স্বাভাবিক রেল পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।

Releated Posts

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026

কোনাবন থেকে রোহিঙ্গা পাচারের অভিযোগ, ধাওয়ার পর অটোচালক আটক; মধুপুরে উত্তেজনা

আগরতলা, ২৫ জুলাই: কোনাবন এলাকা থেকে দুইজন রোহিঙ্গাকে নিয়ে আগরতলা রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার অভিযোগে এক অটোচালককে ধাওয়া করে…

ByByNews Desk Jul 25, 2026

আমবাসায় ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য এলাকাজুড়ে

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার আমবাসার নতুন পল্লী এলাকায় একটি ছড়া থেকে মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার সকালে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্রদের ওপর হামলার অভিযোগ, কংগ্রেস ভবনে আশ্রয়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে দিল্লিতে ছাত্রদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিকে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে বিদ্যালয়, রাইস মিল, পাম অয়েল গাছের বাগান পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ২৫ জুলাই : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ ধর্মনগরের যুবরাজনগর ব্লকে উপ্তাখালি এসবি স্কুল, এগ্রোট্যাক মর্ডান রাইস…

ByByNews Desk Jul 25, 2026

আগরতলা বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির অভিযোগ, উবার ব্যবহার করতেই বাধার মুখে যাত্রীরা

আগরতলা, ২৫ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের বাইরে ফের যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর অটোচালকদের একাংশের…

ByByNews Desk Jul 25, 2026

নিট দুর্নীতি ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সার্কিট হাউসে ছাত্র-ছাত্রীদের উল্লাস

আগরতলা, ২৫ জুলাই: নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Leave a Reply

Scroll to Top