News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
Image

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাধাকিশোরপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর আগে চন্দ্রপুর খিল এলাকার নাহিম উদ্দীনের সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে তাহিমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী নাহিম উদ্দীন এবং শাশুড়ি মিরুম বিবি তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ।

তাহিমার দাবি, বাপের বাড়ি থেকে ৩ থেকে ৪ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য প্রায় প্রতিদিনই তাঁকে গালিগালাজ ও মারধর করা হতো। পাশাপাশি বিভিন্ন অজুহাতে তাঁকে ঘরবন্দি করে রাখা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন নির্যাতন সহ্য করার পর শনিবার রাধাকিশোরপুর মহিলা থানায় স্বামী নাহিম উদ্দীন ও শাশুড়ি মিরুম বিবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাহিমা আক্তার।

ঘটনাটি জানাজানি হতেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে কি না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026

কোনাবন থেকে রোহিঙ্গা পাচারের অভিযোগ, ধাওয়ার পর অটোচালক আটক; মধুপুরে উত্তেজনা

আগরতলা, ২৫ জুলাই: কোনাবন এলাকা থেকে দুইজন রোহিঙ্গাকে নিয়ে আগরতলা রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার অভিযোগে এক অটোচালককে ধাওয়া করে…

ByByNews Desk Jul 25, 2026

Leave a Reply

Scroll to Top