News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া
Image

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনপরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোগত চাহিদা সরেজমিনে খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় এলাকার মানুষের বিভিন্ন দাবি, সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব শোনেন তিনি। মন্ত্রী জানান, জনগণের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শংকরপুর এলাকার সার্বিক উন্নয়নের জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি মণ্ডল সভাপতি সুজিত দত্ত, মহুরীপুর আর.এফ. গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ বসু, উপপ্রধান লালু পাল-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা।

উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, এলাকার উন্নয়নের গতি আরও বাড়াতে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top