News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ
Image

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে মান্দাই ব্লকের সামনে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হল সিপিআই(এম)। পুলিশের উপস্থিতিতেই বিরোধী প্রার্থীদের স্ক্রুটিনির সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ বামেদের।

বিক্ষোভকারীদের দাবি, নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্রের স্ক্রুটিনি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ব্লকের সামনে একটি বড় জমায়েতের কারণে সিপিআই(এম) ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনির কাজে বাধা সৃষ্টি হয় বলে অভিযোগ।

বামেদের অভিযোগ, বিষয়টি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কার্যকর কোনও সমাধান হয়নি। এসডিও-র সঙ্গেও একাধিকবার কথা বলা হলেও আশ্বাসের পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। এরপরই ক্ষুব্ধ সিপিআই(এম) কর্মী-সমর্থকরা মান্দাই ব্লকের সামনে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী উপস্থিত থাকা সত্ত্বেও বিরোধী প্রার্থীদের স্ক্রুটিনির সুযোগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ওই ঘটনাকে কেন্দ্র করে মান্দাই ব্লক চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচনী প্রক্রিয়ায় সকল প্রার্থীর সমান সুযোগ এবং স্ক্রুটিনি পর্বে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বামেরা।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

Leave a Reply

Scroll to Top