News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৬ আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারে মিঠুন চক্রবর্ত্তী
Image

৬ আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারে মিঠুন চক্রবর্ত্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ প্রত্যেকেই নিজের বক্তব্য তুলে ধরে প্রচারের ময়দানে রয়েছেন৷ আর সেই নিরিখে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছে ভোট চাইছেন৷ লক্ষ্য একটাই ২০২৩-র মসনদ দখল৷ শনিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্তের সমর্থনে রোড শো-তে অংশ নেন চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ ১৩  নং ওয়ার্ডের ইন্দ্রনগর বাজার থেকে রোড শো শুরু হয়৷ হুড খোলা সুসজ্জিত গাড়িতে চেপে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে সামিল হন মিঠুন চক্রবর্তী৷ প্রার্থী পাপিয়া দত্ত জানান প্রচারে ব্যাপক সাড়া মিলছে৷ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি ওয়ার্ড রয়েছে৷ প্রতিটি ওয়ার্ডে জোর কদমে প্রচারে অংশ নিচ্ছেন তিনি৷ এই প্রচারকে কেন্দ্র করে কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে৷ ব্যক্তি বিরোধীতা নয়৷ উন্নয়নকে হাতিয়ার করেই বিজেপি নির্বাচনে লড়াই করছে৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top