News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী
Image

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি ভিলেজ কমিটির সবকটিতেই তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানা গেছে।
ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেফুঙ্গা ব্লকেই এই ফলাফল সামনে এসেছে। ব্লকের অধীন ১০টি ভিলেজ কমিটির কোনওটিতেই তিপ্রা মথা ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

জানা গেছে, এনডিএ জোটের শরিক বিজেপি ও আইপিএফটি-র পাশাপাশি বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের পক্ষ থেকেও ওই ১০টি ভিলেজ কমিটির জন্য কোনও মনোনয়ন দাখিল করা হয়নি। ফলে প্রতিটি  ক্ষেত্রেই তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

গোটা মনোনয়ন প্রক্রিয়া এবং লেফুঙ্গা ব্লকের ভিলেজ কমিটি নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন লেফুঙ্গা ব্লকের রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক।
লেফুঙ্গা ব্লকের ১০টি ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীদের জয়কে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top