News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:
ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। নেক্সট জেন এইচআরএমএস এমনই একটি পরিষেবা। এই ডিজিট্যাল পরিষেবা বিভিন্ন সরকারি কাজ আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার পাশাপাশি নাগরিক পরিষেবায় স্বচ্ছতা ও গতি বাড়াতে ভূমিকা নেবে। আজ প্রজ্ঞাভবনে নেক্সট জেন এইচআরএমএস এর উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশকে ডিজিট্যাল ইন্ডিয়া করতে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছেন। প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে। রাজ্যে প্রতিটি সরকারি দপ্তরে ই-অফিস ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, নেক্সট জেন এইচআরএমএস ব্যবস্থায় একজন সরকারি কর্মচারির তাঁর চাকরির প্রথমদিন থেকে শুরু করে চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি বিষয় এই ব্যবস্থাপনায় নথিভুক্ত থাকবে। এই ব্যবস্থাপনার ফলে একজন কর্মচারি অবসরে গেলে স্বল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে তাঁর পেনশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। একজন কর্মচারি অনলাইনের মাধ্যমে ছুটির আবেদন করতে পারবেন এবং তা ডিজিট্যাল সার্ভিস বুকে নথিবদ্ধ থাকবে। এই উদ্যোগ নেওয়ার জন্য অর্থমন্ত্রী অর্থদপ্তরের আধিকারিক এবং কর্মচারিদের অভিনন্দন জানান। আজ এই অনুষ্ঠানে নিউ পেনশন প্রপোজাল রুলস বুক ও ডিডিও’র হ্যান্ড বুক এবং কয়েকটি মডিউলের এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় সহ অতিথিগণ।

অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল ডিজিট্যাল পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, নেক্সট জেন এইচআরএমএস ব্যবস্থাপনার ফলে প্রতিটি সরকারি কর্মচারির চাকরি সংক্রান্ত তথ্য সুরক্ষিত থাকবে। অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিং, অ্যাকাউন্টেন্ট জেনারেল রনেন্দ্র সরকার এবং সিনিয়ার ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল তনুশ্রী বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে নেক্সট জেন এইচআরএমএস এর বিষয়ে একটি তথ্যচিত্রও দেখানো হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অর্থদপ্তর এবং এনআইসি’র কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top