News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত
Image

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জিরানিয়ায় মিছিল বের করে বিজেপি।

জিরানিয়া ব্লকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জিরানিয়া আরডি ব্লক কার্যালয়ে গিয়ে পৌঁছায়। মিছিলে দলীয় প্রার্থী, কর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে নির্ধারিত নিয়ম মেনে সংশ্লিষ্ট ভিলেজ কমিটিগুলির জন্য বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন মজলিশবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মনোনয়ন দাখিলকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, জিরানিয়া ব্লকের অন্তর্গত মাধববাড়ি, পশ্চিম বড়জলা এবং বিশ্রামবাড়ি—এই তিনটি ভিলেজ কমিটির জন্য বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি উত্তর জয়নগর ভিলেজ কমিটির জন্যও একজন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। মনোনয়নপর্ব শেষ হওয়ার পর আগামী দিনে নির্বাচনী প্রচার আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। জিরানিয়ায় বিজেপির মিছিল ও মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রস্তুতির চিত্রও স্পষ্ট হয়ে উঠেছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top