News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক
Image

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক ব্যক্তির নাম মনোজ কুমার দে। তাঁর বাড়ি কৈলাসহরে।

অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে পিএমইজিপি লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করতেন মনোজ কুমার দে। শুধু কৈলাসহর নয়, বর্তমানে আগরতলা শহরসহ অন্যান্য এলাকাতেও একইভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এর আগেও কৈলাসহর এলাকায় পিএমইজিপি ঋণ দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি।

এদিকে, মনোজ কুমার দে-র বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার তাঁর স্ত্রী এবং আরও এক মহিলাসহ মনোজ কুমার দে-কে আটক করা হয়। পরে তাঁদের পূর্ব মহিলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মঙ্গলবার হাতেনাতে তাঁকে আটক করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top