News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু
Image

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে বিভিন্ন সময়োপযোগী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে জনসাধারণের সুবিধার্থে এখন থেকে সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু করা হয়েছে। এই সান্ধ্যকালীন সময়ে চিকিৎসা পরিষেবা প্রদানের ফলে রোগীরা উপকৃত হবেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই ২০২৬ স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গোমতী জেলা হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার পর গোমতী জেলা হাসপাতালে সান্ধ্যকালীন ওপিডি বা বহির্বিভাগ চালু হয়েছিল। এবার রাজ্যের বাকি জেলা হাসপাতালগুলোতেও সান্ধ্যকালীন ওপিডি বা বহির্বিভাগ পরিষেবা চালু করা হবে। এর ফলে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল, আইজিএম হাসপাতাল সহ রাজ্য স্তরের অন্যান্য হাসপাতালগুলোতে রোগীর চাপ কমবে।

এখন থেকে রোগীরা প্রতিটি জেলা হাসপাতালের বহির্বিভাগে (ওপিডি) বিকেল ৫টা থেকে ৮টা অবধি চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণের মাধ্যমে উপকৃত হবেন।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান, লেফুঙ্গায় নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ: রিটার্নিং অফিসার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে রাজনৈতিক তৎপরতা শুরু হলেও…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ, পশ্চিম জেলা শাসকের দফতরে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

শালবাগানে অস্ত্রসহ বিহারের দুই যুবক গ্রেফতার, উদ্ধার ২টি নাইন এমএম পিস্তল ও ৩ কার্তুজ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলার শালবাগান এলাকা থেকে অস্ত্রসহ বিহারের দুই যুবককে…

ByByReshmi Debnath Sep 7, 2026

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

Leave a Reply

Scroll to Top