News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত
Image

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন বছরের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন মালেক মিয়া ও তাঁর স্ত্রী। যে বয়সে সন্তানদের মা-বাবার পাশে থাকার কথা, সেই বয়সেই দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার।

জানা গেছে, প্রায় তিন বছর আগে মালেক মিয়ার ছোট ছেলে ৩২ বছর বয়সী মনির হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। সেই শোকের ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়েই দিন কাটাচ্ছিলেন তাঁর মা-বাবা।

এরই মধ্যে ফের নেমে এল আরও এক মর্মান্তিক বিপর্যয়। গতকাল হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মালেক মিয়ার বড় ছেলে ৩৯ বছর বয়সী জাহাঙ্গীর হোসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাহাঙ্গীর হোসেন মৃত্যুকালে দুই ছোট মেয়েকে রেখে গেছেন। বাবাকে হারিয়ে ওই দুই শিশুর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে স্বামী ও দুই সন্তান হারানোর শোকে পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার, অন্যদিকে দুই অবুঝ শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মাত্র তিন বছরের ব্যবধানে দুই সন্তানকে হারানোর ঘটনায় মালেক মিয়ার পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া। প্রিয়জনদের এমন অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। মেলাঘর চর এলাকার বাসিন্দারাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Releated Posts

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

পুরাতন আগরতলার ডি-ব্লকে চার ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুরাতন আগরতলার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top