News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য

​আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টস -এর ত্রিপুরা রাজ্য শাখা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জিবিপি হাসপাতালের ডেপুটি এমএস কনক চৌধুরী, সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, “একটি সুস্থ ও সমৃদ্ধ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। চিকিৎসা এবং শারীরিক পূর্ণ সুস্থতার মধ্যবর্তী সেতুবন্ধন হিসেবে ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম প্রধান ভিত্তিস্তম্ভ হিসেবে কাজ করে।” তিনি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টদের এই নিরলস প্রচেষ্টার তীব্র প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।

​অনুষ্ঠানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টস-এর ত্রিপুরা শাখার অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনার পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

Leave a Reply

Scroll to Top