News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরাতন আগরতলার ডি-ব্লকে চার ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা
Image

পুরাতন আগরতলার ডি-ব্লকে চার ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পুরাতন আগরতলার ডি-ব্লকের অন্তর্গত চারটি ভিসি, রাধামোহনপুর, পশ্চিম রাধামোহনপুর, বর্ধমান ঠাকুরপাড়া ও ধূপছড়ায় শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি।

মঙ্গলবার এই চারটি ভিসির জন্য বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন চার প্রার্থী। রাধামোহনপুর ভিসিতে বিনয় দেববর্মা, পশ্চিম রাধামোহনপুর ভিসিতে সোমা দেববর্মা, ধূপছড়া ভিসিতে মোনাক দেববর্মা এবং বর্ধমান ঠাকুরপাড়া ভিসিতে বুদ্ধলক্ষ্মী দেববর্মা মনোনয়নপত্র দাখিল করেন।

খয়েরপুর বিধানসভা এলাকার অন্তর্গত এই চারটি ভিসিতে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন খয়েরপুর মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক। তাঁর নেতৃত্বেই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এদিন উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং জনজাতি মণ্ডল সভাপতি ভবরণঞ্জন দেববর্মা। মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট এলাকাগুলিতে রাজনৈতিক তৎপরতাও ক্রমশ বাড়ছে।

Releated Posts

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

তিন বছরের ব্যবধানে একই পরিবারের দুই যুবকের অকালমৃত্যু, দুই শিশুকন্যার ভবিষ্যৎ অনিশ্চিত

আগরতলা, ৮ সেপ্টেম্বর: একই পরিবারের পরপর দুই সন্তানের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেলাঘর চর এলাকায়। মাত্র তিন…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top