News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের
Image

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার। বিজেপি সরকার ও তিপরা মথার কার্যকলাপ নিয়ে একের পর এক অভিযোগ তুলে সরব হন তিনি।

মানিক সরকারের অভিযোগ, বড় বড় বক্তৃতা এবং সরকারি অর্থে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হলেও সাধারণ মানুষের জীবনের বাস্তব পরিস্থিতির সঙ্গে তার কোনও মিল নেই। সরকারের প্রচার ও মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলেও দাবি করেন তিনি।

এডিসি পরিচালনা নিয়েও তিপরা মথাকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তিপরা মথা এডিসি পরিচালনার ক্ষেত্রে শুরু থেকেই চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। সাম্প্রতিক নির্বাচনে তিপ্রা মথা ২৪টি আসনে জয় পেলেও এখনও তারা নিজেদের কার্যকরী কমিটি পুরোপুরি গঠন করতে পারেনি বলে দাবি করেন মানিক সরকার।

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েও তিপরা মথাকে কটাক্ষ করে তিনি বলেন, সময় যত গড়াবে এই রাজনৈতিক সমীকরণ আরও আলগা হবে। বিজেপি ও তিপ্রা মথার সাধারণ সমর্থকদের মধ্যেও অসন্তোষ তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।

এডিসি নির্বাচনের আগে বিজেপি ও তিপরা মথার মধ্যে সমঝোতার প্রসঙ্গেও সরব হন বাম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, অতীতে এডিসি নির্বাচনে দুই দলের মধ্যে রাজনৈতিক লড়াই থাকলেও বর্তমানে নিজেদের রাজনৈতিক সমীকরণ ফের ঠিক জায়গায় আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও হস্তক্ষেপ রয়েছে বলে দাবি করেন তাঁরা।

মানিক সরকারের বক্তব্য, ত্রিপুরার মানুষ সবকিছু দেখছেন এবং তাঁরা এতটা বোকা নন। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন দলের নেতাদের মধ্যে সমন্বয়ের যে চেষ্টা চলছে, তারও সমালোচনা করেন তিনি।

এর পাশাপাশি ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সীমিত ক্ষমতার মধ্যেও বামফ্রন্ট পরিচালিত এডিসি মানুষের জন্য কাজ করার নজির রেখেছিল।

বাম নেতৃত্বের অভিযোগ, তিপরা মথার পরিচালিত এডিসি প্রশাসনও গত পাঁচ বছরে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, বামফ্রন্ট পরিচালিত এডিসির অতীত কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে সামনে রেখে এবারও জনগণের কাছে পরিবর্তনের আহ্বান জানানো হচ্ছে বলে জানান তাঁরা।

শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও কৃষকের স্বার্থ এবং জনজাতিদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মানুষকে বামপন্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মানিক সরকার।

বাম নেতৃত্বের আবেদন, দু’বেলা দু’মুঠো খাবার, ছেলে-মেয়েদের শিক্ষার সুযোগ, উন্নত হাসপাতাল পরিষেবা, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষক ও কৃষির স্বার্থরক্ষা এবং উপজাতি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন এডিসি নির্বাচনে বামপন্থীদের সমর্থনে এগিয়ে আসুন সাধারণ মানুষ।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top