News Flash

  • Home
  • দিনের খবর
  • সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির
Image

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের যৌথ উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

গত ২২ ও ২৩ জুলাই শিবিরের প্রথম পর্যায়ে রক্ত পরীক্ষা, ইসিজি সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই সমস্ত পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করে আজ আগরতলা প্রেসক্লাবে আইএলএস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা।

শিবিরে হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। চিকিৎসা পরিষেবা নিতে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের এই যৌথ উদ্যোগকে সাংবাদিক মহল স্বাগত জানিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য পরিষেবা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top