News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি
Image

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন জানিয়ে দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন আইপিএফটি মান্দাই ডিভিশনের সভাপতি। পাশাপাশি হেজামারায় আইপিএফটির সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী এবং তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মার নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মান্দাই ডিভিশনের সভাপতি বলেন, এনডিএ জোটে থাকা সত্ত্বেও আইপিএফটির সাধারণ সম্পাদকের উপর কেন হামলার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিপ্রা মথার সুপ্রিমো কেন কোনও অবস্থান নিচ্ছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি।

তার বক্তব্য, এনডিএ জোটে আইপিএফটির একাংশ নেতা-কর্মী সন্তুষ্ট নন। দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে বলে জানান তিনি। জনগণের প্রকৃত উন্নয়ন এবং তাদের অধিকার আদায় করতে হলে প্রয়োজনে আন্দোলনের পথে নামতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দলের শীর্ষ নেতৃত্বের কাছে তার আবেদন, বর্তমান পরিস্থিতিতে একটি সুনির্দিষ্ট ও কংক্রিট সিদ্ধান্ত নিয়ে দলকে আন্দোলনে নামতে হবে। পাশাপাশি আইপিএফটির অন্যান্য নেতা-কর্মীদেরও এই বিষয়গুলি নিয়ে প্রকাশ্যে মুখ খোলার আহ্বান জানান তিনি।
এদিন সংবাদমাধ্যমের সামনে দলের বিভিন্ন বিষয় নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন আইপিএফটি মান্দাই ডিভিশনের সভাপতি। তার বক্তব্যকে কেন্দ্র করে এনডিএ জোটের সঙ্গে আইপিএফটির সম্পর্ক এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top