News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড
Image

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজ প্রকাশ কুমারের আদালত এই রায় ঘোষণা করে।

মামলার সরকারি আইনজীবী তথা ঊনকোটি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর সুনির্মিল দেব জানান, ২০২২ সালের ৫ অক্টোবর ভোরে ফটিকরায় থানার অন্তর্গত শান্তির বাজারে রাতভর একটি অর্কেস্ট্রা অনুষ্ঠান দেখে প্রবীর দেববর্মা ও ছানিয়া দেববর্মা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, মাঝপথে রিপন দেববর্মা, খোকন দেববর্মা ও ভয়েল দেববর্মা তাঁদের রাস্তা আটকে মারধর করেন।

পরবর্তীতে প্রবীর ও ছানিয়া ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করান। ওইদিন সকাল ১০টা নাগাদ শান্তির বাজারের বাজার শেডে বিষয়টি মীমাংসার জন্য একটি বৈঠক বসে। বৈঠকে অন্যান্য বিচারকদের সঙ্গে উপস্থিত ছিলেন হাসুকরাই দেববর্মা ও সুবেশ দেববর্মাও।

মামলার বিবরণ অনুযায়ী, মীমাংসা বৈঠক প্রায় শেষের দিকে আচমকাই হাসুকরাই দেববর্মা ও সুবেশ দেববর্মার মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে হাসুকরাই উত্তেজিত হয়ে সবার সামনে সুবেশ দেববর্মার পেটে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুবেশ।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরদিন, ৬ অক্টোবর সুবেশ দেববর্মার ভাই রবি চাঁদ দেববর্মা ফটিকরায় থানায় হাসুকরাই দেববর্মা, ভয়েল দেববর্মা, খোকন দেববর্মা ও রিপন দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় মামলা গ্রহণ করে। পরে চার অভিযুক্তকেই গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী আধিকারিক বিপ্লব দেববর্মা ২০২২ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ প্রায় চার বছর ধরে মামলার বিচারপ্রক্রিয়া চলে। আদালতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

অবশেষে বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজ প্রকাশ কুমার চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। মূল অভিযুক্ত হাসুকরাই দেববর্মাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, রিপন দেববর্মা, ভয়েল দেববর্মা ও খোকন দেববর্মাকে এক বছরের শর্তাধীন সাজা দেওয়া হয়েছে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top