News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা
Image

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা শহরের ড্রপগেট পুলিশ হেডকোয়ার্টারের সামনে।

জানা গেছে, স্বামীর বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই অন্তঃসত্ত্বা মহিলা। সেই সময় ড্রপগেট পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একটি টমটম তাদের বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ওই মহিলা। দুর্ঘটনায় তাঁর স্বামীও আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ, দুর্ঘটনার পর আহতদের সাহায্য না করে টমটম চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলা ও তাঁর স্বামীকে উদ্ধার করে দ্রুত আইজিএম হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে গুরুতর আহত অন্তঃসত্ত্বা মহিলা আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর আহতদের ফেলে রেখে টমটম চালকের পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এই ঘটনায় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত টমটম চালককে শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনায় ব্যবহৃত টমটমটি আটক করার চেষ্টা চালাচ্ছে।

───

Releated Posts

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top