News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা
Image

সীমান্ত বাণিজ্য সহজ করতে বিলোনিয়ায় বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ সেপ্টেম্বর: সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে আজ এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এবং আগরতলা কাস্টমস ডিভিশন ও ভারত সরকারের রাজস্ব দপ্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, ত্রিপুরা কাস্টমস ডিভিশনের সহকারী কমিশনার সঞ্জীব কুমার চৌধুরী, বিলোনিয়ার মহকুমা শাসক দেবজ্যোতি রায়-সহ প্রশাসন ও কাস্টমস দপ্তরের অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও কর্মশালায় অংশ নেন।
সীমান্ত দিয়ে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস সংক্রান্ত বিভিন্ন নিয়ম, প্রয়োজনীয় প্রক্রিয়া, বাণিজ্যিক সুবিধা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীদারদের জন্য প্রক্রিয়াগুলি কীভাবে আরও সহজ ও দ্রুত করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা আলোচনা করেন এবং কাস্টমস পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুত পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের হয়রানি কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রশাসনের আশা, এই ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হবে। এর ফলে দক্ষিণ ত্রিপুরায় সীমান্ত বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top