নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি ভবনের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টা আগেই ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
রাষ্ট্রপতির অনুমোদনের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে অতিরিক্তভাবে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত প্রহ্লাদ যোশী অতিরিক্ত দায়িত্ব সামলাবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
























