News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি
Image

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি গরু পাচারে ব্যবহৃত একটি বলেরো গাড়িও আটক করেছে পুলিশ।

ধৃতরা হলেন মহাসিম মিয়া ও ওয়াসিম মিয়া। তারা সম্পর্কে দুই ভাই। তাদের বাড়ি কলমচৌড়া থানার অন্তর্গত পুটিয়া মোল্লা চৌমুহনী এলাকায়।

 জানা যায়, বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত কড়ই মুড়া এলাকা থেকে চারটি গবাদি পশু চুরি হয়। ধৃতদের কাছ থেকে টিআর-০১-ডি-১৭৩৯ নম্বরের একটি বলেরো গাড়ি আটক করা হয়েছে। অভিযোগ, ওই গাড়ি ব্যবহার করেই গবাদি পশু পাচারের চেষ্টা করা হচ্ছিল।

গবাদি পশুগুলির মালিক সঞ্জিত দেববর্মা, আজিলা দেববর্মা এবং রবি দেববর্মা। চুরির ঘটনা জানতে পেরে শনিবার তাঁরা বিশ্রামগঞ্জ থানায় এসে অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে চারটি গবাদি পশুসহ দুই অভিযুক্তকে আটক করা হয়।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top