News Flash

  • Home
  • দিনের খবর
  • সরানো হচ্ছে রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে
Image

সরানো হচ্ছে রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানো হচ্ছে বলে সূত্রের খবর। রবিবার রাতেই এই খবর সামনে এসেছে। সূত্রের খবর, রাজ্যপাল নতুন টিম তৈরি করছেন। তাই সরানো হচ্ছে নন্দিনীকে।

সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইচ্ছাতেই সরানো হচ্ছে তাঁর প্রধান সচিবকে। সিভি আনন্দ বোসের আগে পূর্ণ সময়ের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সংঘাত দেখা গিয়েছিল। কখনও কখনও রাজ্য-রাজভবন তরজা সপ্তমেও পৌঁছেছে। তবে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির ভোটে লড়ার জন্য রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিতেই সাময়িক সময়ের জন্য এই পদে আসেন লা গণেশন। তাঁর সঙ্গে রাজ্যের সম্পর্ক যথেষ্ট ভাল ছিল। এরপর রাজ্যপালের দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। তাঁর শপথ অনুষ্ঠান থেকেই রাজ্যের সঙ্গে সুসম্পর্কের আভাস মিলেছিল। এরপর সময় যত এগিয়েছে, সে সম্পর্ক নজরে পড়েছে। এ নিয়ে বিজেপির বিস্তর অভিযোগও ছিল। কখনও সরাসরি, কখনও ঘুরিয়ে সে কথা বলেছেন বঙ্গের বিজেপি নেতারা।

সম্প্রতি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। সে সময় বিজেপি নেতারা বলেছিলেন, ধীরে ধীরে ভুল ভাঙবে। তাঁদের বক্তব্য ছিল রাজ্যপালকে ভুল বোঝানো হচ্ছে। বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিধায়কদের শোরগোল নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। তবে তাল কাটে শনিবার। রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, রাজ্যপাল তাঁকে আশ্বস্ত করেছেন, কোনও দুর্নীতি ও হিংসা মান্যতা পাবে না।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top