News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

সীমান্ত সমস্যা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এর আগে তিনি মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। দুই রাজ্যকে আলোচনায় বসে দীর্ঘদিনের সমস্যার সমাধান খোঁজার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবে মিজোরামের মুখ্যমন্ত্রী সম্মতি জানিয়ে আগরতলায় এসে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন।

তবে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, দুই মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে বিষয়টি আধিকারিক পর্যায়ে আলোচনা করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই অনুযায়ী মিজোরাম থেকে আধিকারিকরা ত্রিপুরায় এসে প্রাথমিক আলোচনা করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, গতকাল আমাকে জানানো হয়েছে যে মিজোরামের আধিকারিকরা এসেছিলেন। আমাকে শুধু বলা হয়েছে যে আলোচনা হয়েছে।

তবে ওই বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য তাঁর হাতে পৌঁছায়নি বলে জানান মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পরই আলোচনার ফলাফল সম্পর্কে বিস্তারিত মন্তব্য করবেন বলে জানান তিনি।

দুই রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব বলে মনে করেন মুখ্যমন্ত্রী। পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার ভিত্তিতে এই জটিল সমস্যার একটি সমাধান অবশ্যই বের হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, তবে অবশ্যই একটি সমাধান বের হবে।

ত্রিপুরা ও মিজোরামের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসনে আধিকারিক পর্যায়ের এই আলোচনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যায়েও এ বিষয়ে বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top