News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন
Image

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ। মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার বিস্তারিত খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে গেল জমিয়তের সাত সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা মৃত জলিল রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং মৃত্যুর ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি মৃতের পিতা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকেও ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।

এরপর জলিল রহমানের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে কল্যাণপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। জমিয়তের পক্ষ থেকে থানার ওসির কাছে দাবি জানানো হয়, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।

জমিয়তের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক-সহ অন্যান্য সদস্যরা।

জলিল রহমানের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। জমিয়তের এই উদ্যোগের পর এখন ঘটনার তদন্ত কতটা এগোয় এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন মৃতের পরিবার ও স্থানীয়রা।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top