News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন
Image

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন। খসড়া প্রতিবেদনের ওপর নয়জন প্রতিনিধি বক্তব্য রাখেন। অধিবেশন পরিচালনা করেন রামলতি গোয়ালা, মাখন লাল পাল ও ধনেশ্বর নায়েকের সভাপতিমণ্ডলী।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিটু-এর রাজ্য সভাপতি মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন সিটু-এর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত। প্রতিনিধিদের আলোচনার জবাব দেন পরেশ পাইক।

সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে ৪৫ সদস্যের নতুন রাজ্য কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন অমিতাভ দত্ত, আর সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন পরেশ পাইক। চা শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় নিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top