News Flash

Image

করিমগঞ্জে জনতার হাতে আটক চোর

করিমগঞ্জ (অসম), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জে জনতার হাতে ধরা পড়েছে এক চোর। অটো রিক্সায় এক যাত্রীর মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে কুখ্যাত চোর। চুরি করে দৌড়ে পালাতে গিয়ে শেষ রক্ষা হয়নি তার। শহরের শিলচর রোডে ঘাটলাইন এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

জানা গেছে, জনতার হাতে ধৃত এই চোর দীর্ঘদিন ধরে মোবাইল, গাড়ির বেটারি, গাড়ির জ্বালানি তেল সহ মানুষের পকেট কাটার মতো অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। অনেক সময় মানুষের চোখে ধুলো দিয়ে হাত সাফাই করে থাকলেও আজ সেটা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে প্রায় বছর চল্লিশের কুখ্যাত এই চোর।

করিমগঞ্জের লালারচক গ্রামের জনৈক আব্দুল হক জানান, নিউ করিমগঞ্জের স্টেশনের পাৰ্শ্ববর্তী বাবা হোটেল সংলগ্ন এলাকা থেকে করিমগঞ্জ শহরে আসার জন্য তিনি একটি অটো রিকশায় উঠলে যাত্রী সেজে তার সামনের সিটে বসেছিল ধৃত চোর। কিন্তু শহরে পৌঁছার আগে আব্দুল হক তার নিজের পকেট থেকে মোবাইল ফোন উধাও দেখে সন্দেহ জাগে। এর পর ধৃত চোরের পিছু ধাওয়া করে তার কাছে থেকে উদ্ধার হয় মোবাইল ফোন।
অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, উত্তমমধ্যম দিয়ে শহরের কুখ্যাত চোরকে করিমগঞ্জের সদর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানান, এই ঘটনা ছাড়া একাধিক চুরি কাণ্ডের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আজ হাতেনাতে ধরা পড়েছে।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top