News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর
Image

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মোহনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত ‘অন্নদা কৃষক সম্মান ও সেবা’ কর্মসূচিতে অংশ নিয়ে কৃষকদের সংবর্ধনা জানান তিনি। অনুষ্ঠানের অন্যতম তাৎপর্যপূর্ণ পর্বে মন্ত্রী কয়েকজন কৃষকের পা ধুয়ে দেন। এরপর নিজের কাঁধের গামছা দিয়ে তাঁদের পা মুছে দিয়ে কৃষকদের সঙ্গে বসে আহারও করেন।

মন্ত্রী বলেন, এই কর্মসূচি কোনও আনুষ্ঠানিকতা নয়; বরং যাঁদের অক্লান্ত পরিশ্রমে মানুষের ঘরে প্রতিদিনের অন্ন পৌঁছে যায়, সেই কৃষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। রতন লাল নাথ বলেন, মাটিতে যে হাত বীজ বপন করে, সেই হাতের আশীর্বাদেই আমাদের প্রতিদিনের অন্ন জোটে।

তাঁর কথায়, দেশের মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করার ক্ষেত্রে কৃষকদের অবদান অনস্বীকার্য। তাই কৃষকদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথাও এদিন তুলে ধরেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সংযোগ, স্যানিটেশন ও আবাসনসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জীবন সংগ্রাম, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার কথাও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, তিনি যখনই কোনও জনসভা বা সরকারি কর্মসূচিতে অংশ নেন, তখন কৃষকদের মঞ্চে আমন্ত্রণ জানানোকে বিশেষ গুরুত্ব দেন। কারণ, কৃষকরাই দেশের মানুষের খাদ্যের জোগানদাতা।

তিনি বলেন, কৃষকরাই অন্নদাতা। তাঁদের সম্মান ও স্বীকৃতি প্রাপ্য। কৃষকদের মর্যাদা ও অবদানকে আরও বেশি গুরুত্ব দেওয়া এমন একটি সমাজ গঠনের জন্য প্রয়োজন, যেখানে দেশের খাদ্য উৎপাদনকারীদের যথাযথ সম্মান দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিনে আয়োজিত এই কৃষক সম্মান ও সেবা কর্মসূচিকে কৃষকদের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষার প্রতি নতুন করে অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top