News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার
Image

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনগর থানার অন্তর্গত গাবদ্দি এলাকায়। অভিযুক্ত শিক্ষক প্রশান্তের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় শ্রীনগর থানায় কেস নম্বর ২৭/২০২৬-এ ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৫(১)(i)(ii) এবং পকসো অ্যাক্ট , ২০১২ -এর ১২ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত শিক্ষক প্রশান্তকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। তাঁর বাড়ি দিল্লিতে বলে জানা গেছে।

বিদ্যালয় সূত্রে খবর, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি প্রথমে ছাত্রীরা তাঁদের অভিভাবকদের জানান। পরবর্তীতে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিষয়টি অবগত করেন।

এরপর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করেন। তাঁদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। এরপরই বিষয়টি থানায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বুধবার বিদ্যালয় থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। বর্তমানে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে জানা গেছে।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top