News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা
Image

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিয়ে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচিতে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিজেপির রাজ্য সভাপতি তথা স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়। মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনসেবার সময়কাল, যার মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ও রয়েছে, উপলক্ষে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ চলছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিনের কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য তিনি মাতা ত্রিপুরাসুন্দরীর কাছে প্রার্থনা করেছেন। পাশাপাশি বিকশিত ভারতের পথে মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদ কামনা করেন তিনি। মানুষের সেবায় আরও নিষ্ঠা ও নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শনের সময় গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথার, প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মাতাবাড়ির পবিত্র পরিবেশে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশের উন্নয়নের জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও উঠে আসে এই কর্মসূচিতে।

এছাড়াও সিপাহীজলা জেলায় ‘আশীর্বাদ কা দিয়া ‘কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। ধর্মনগরে অনুষ্ঠানটির উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গোটা রাজ্যে মহা উৎসাহের সঙ্গে এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। 

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top