News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য
Image

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনগর বিধানসভা কেন্দ্রের জলাপাথর এলাকায়। শুক্রবার সকালে বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন।

জানা যায়, জলাপাথর এলাকার বাসিন্দা বিক্রম দাস এদিন সকালে নিজের ধানের জমিতে ওষুধ দেওয়ার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ তাঁর পায়ের নিচে সাপটি পড়ে। বিষয়টি বুঝতে পেরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের বহু মানুষ ধানের জমিতে ছুটে আসেন।

ধানের জমিতে বিশাল আকারের অজগর দেখতে পেয়ে কেউ আতঙ্কিত হয়ে পড়েন, আবার অনেকেই সাপটিকে দেখার জন্য কাছাকাছি চলে যান। পরিস্থিতির খবর দেওয়া হয় রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের আধিকারিকদের।

খবর পেয়ে বন দফতরের অফিসার সুকান্ত সরকারসহ অন্যান্য বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর সতর্কতার সঙ্গে ধানের জমি থেকে প্রায় ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটিকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে বাইসন ন্যাশনাল পার্কে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

ধানের জমি থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধারের ঘটনায় রাজনগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top