Posts of - September 2018
পূর্বোত্তরে পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে সায় বাংলাদেশের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহনে চুক্তির খসড়ায় অনুমোদন…
রেওয়ারি গণধর্ষণ কাণ্ডে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : গণধর্ষণ প্রসঙ্গে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নিন্দায় সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল…
হিন্দুত্ব ভারতের মূল্যবোধ ও পরম্পরার সার : মোহন ভাগবত
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : হিন্দু ধর্মে পশ্চিমে প্রচলিত শব্দ ‘রিলিজিয়ন’-এর মতো কোনও সংকীর্ণতা নেই। হিন্দু ধর্ম একটি…
কংগ্রেস কখনই তাদের কাজে হস্তক্ষেপ করতে পারে না, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস কখনই জাতীয় নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে…

শান্তি আলোচনা এবং সন্ত্রাসবাদী হামলা দুটো একই সঙ্গে চলতে পারে না : বিপিন রাওয়াত
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) শান্তি আলোচনা এবং সন্ত্রাসবাদী হামলা দুটো একই সঙ্গে চলতে পারে না। রবিবার এমনই জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভারত ও পাকিস্তানের মধ্যে বিদেশমন্ত্রক পর্যায়বৈঠক বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে তিনি এমন ধরণের মন্তব্য করেছেন। এদিন সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, তারা(পাকিস্তান) ক্রমাগত বলে চলেছে অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের মদত দেবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে এবংসীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীরা নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে একমাত্র সরকার সিদ্ধান্ত নিতে পারে যে শান্তি আলোচনার হবে কিনা। আমি মনে করি শান্তি আলোচনা বাতিল করেদিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটাই আমাদের সরকারের নীতি। এর মাধ্যমে আমরা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে। পাকিস্তানকে প্রমাণ করতে হবে যে তারা জঙ্গিদের মদত আর করবে না। উল্লেখনীয়, বিদেশমন্ত্রী পর্যায় বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছিলেন ইমরান খান। ভারতও পাকিস্তানের এই দাবিকে সম্মতি জানিয়ে ছিল। ঠিক হয় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনের ফাঁকেদুই দেশের বিদেশমন্ত্রী বৈঠক করবেন। কিন্তু জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে তিন পুলিশ কর্মীর মৃত্যুর পর ভারত বিদেশমন্ত্রী পর্যায় বৈঠক বাতিল করে দেয়।
লা লিগায় জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : লা লিগায় জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার গত ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে শীর্ষস্থান হারাতে হয়েছিল গতবারের ইউরোপীয়ান সেরাদের।শনিবার ঘরের মাঠে এস্প্যানিয়লকে ১-০ গোলে হারিয়ে ফের শীর্ষে ফিরে এল তারা। যদিও দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনা এই মুহূর্তে একটি ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছনে রয়েছে। লা লিগায় গত ম্যাচে আটকে গেলেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রোমার বিরুদ্ধে ৩-০ দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এদিন ম্যাচ জিতলেও রিয়ালের খেলায় সেই ঝাঁঝ উধাও। বেলকেডাগ আউটে রেখেই এস্প্যানিয়লের বিরুদ্ধে প্রথম একাদশ সাজান কোচ লোপেতেগুই। প্রথমার্ধে এদিন রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণে যায় এস্প্যানিয়ল। কয়েকটি ক্ষেত্রে গোল করার মত অবস্থায় পৌঁছে যায়তারা। কিন্তু ফিনিশিংয়ে দক্ষতার অভাব এবং গোলরক্ষক থিবো কুর্তোয়া ত্রাতা হয়ে দাঁড়ান রিয়ালের জন্য। প্রথমার্ধে একাধিক গোলে এগিয়ে যেতে পারত রিয়ালও। কিন্তু কর্নার থেকে ক্যাশেমিরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। রামোসের গোলমুখী শট বেঞ্জেমার গায়ে লেগে প্রতিহত হয়। একাধিক সুযোগ নষ্টের পর ৪১মিনিটে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ডেডলক ভাঙেন আসেনসিও। বক্সের বাঁ দিক থেকে নেওয়া কোনাকুনি শটে দিয়েগো লোপেজকে পরাস্ত করেন তিনি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লোপেতেগুইয়েরছেলেরা।

































