News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু এবং তাঁর কথিত ‘সুইসাইড নোট’ গোপন করার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এবং উত্তরাখণ্ডে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কংগ্রেসের অভিযোগ, উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাস্থলে বিজেপি ও আরএসএসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কথিত ‘শুদ্ধিকরণ’ কর্মসূচির অভিযোগ ওঠে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উত্তরাখণ্ড পুলিশ রাহুল গান্ধীর বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে। এর প্রতিবাদেই এদিন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, দেশে সংবিধানবিরোধী শক্তি এবং জাতপাতের মানসিকতার বিরুদ্ধে রাহুল গান্ধী ধারাবাহিকভাবে সরব হয়েছেন। বিশেষ করে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি-সহ প্রান্তিক জনগোষ্ঠীর উপর নির্যাতনের অভিযোগ নিয়ে তিনি সরব হয়েছেন বলেও দাবি করেন সুদীপ রায় বর্মন।

তিনি বলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উত্তরাখণ্ডের কর্মসূচির পর সেখানে কথিত ‘শুদ্ধিকরণ’-এর ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, তফসিলি জাতিভুক্ত একজন নেতার সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
সুদীপ রায় বর্মন আরও অভিযোগ করেন, রাহুল গান্ধী এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে এফআইআর করে মূল ঘটনা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।

কংগ্রেসের দাবি, কথিত ‘শুদ্ধিকরণ’-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এদিনের কর্মসূচি থেকে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, জাতপাত ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাঁদের বক্তব্য, এই ধরনের ঘটনার বিরুদ্ধে দেশের সর্বত্র গণতান্ত্রিক ও আইনি পথে প্রতিবাদ জারি থাকবে।
এদিকে, প্রাক্তন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু এবং তাঁর কথিত ‘সুইসাইড নোট’ গোপন করার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস সমর্থকেরা।

———–

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top