News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ‘যুব সংবাদ ২০২৬’, শিক্ষার্থীদের সঙ্গে বিপ্লব দেবের মতবিনিময়
Image

জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ‘যুব সংবাদ ২০২৬’, শিক্ষার্থীদের সঙ্গে বিপ্লব দেবের মতবিনিময়

উদয়পুর, ৩১ আগস্ট: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভবিষ্যৎ গড়ার দিশা এবং যুব সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতে উদয়পুর মহকুমার জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘যুব সংবাদ ২০২৬’ কর্মসূচি। সোমবার বিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি মতবিনিময় করেন সাংসদ বিপ্লব কুমার দেব। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দেশের উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসংস্থান ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সাংসদের কাছে প্রশ্ন তুলে ধরে। তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস, জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরেন সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের স্বপ্ন পূরণের জন্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ করে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন করেন বিপ্লব কুমার দেব। এ সময় তিনি বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

Releated Posts

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

Leave a Reply

Scroll to Top