News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: রাজ্যে বর্তমানে ৪টি বাইপাস রাস্তা রয়েছে। এর সবগুলিই এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এই সড়কগুলি হচ্ছে মোহনপুর বাইপাস, খোয়াই বাইপাস, খয়েরপুর-আমতলি বাইপাস এবং বিশালগড় বাইপাস। আরও দুটি বাইপাস নির্মাণের প্রস্তাব এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এগুলির বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) বর্তমানে প্রস্তুত করা হচ্ছে। এগুলি হবে আগরতলা-বাইপাস (পশ্চিম শাখা) এবং আগরতলা পূর্বাঞ্চলীয় বাইপাস।

আজ রাজ্য বিধানসভায় বিধায়ক স্বপ্না মজুমদারের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চার লেন বিশিষ্ট আগরতলা বাইপাস (পশ্চিম শাখা) সড়কের ডিপিআর বর্তমানে প্রস্তুত করা হচ্ছে। এর আনুমানিক দৈর্ঘ্য হবে ২৫.৪০২ কিলোমিটার। সড়কটি ৮ নং জাতীয় সড়কের আমতলি অংশ থেকে শুরু হবে। এরপর আগরতলা শহরের পশ্চিম প্রান্ত দিয়ে অগ্রসর হয়ে লেম্বুছড়ার ১০৮বি জাতীয় সড়কে গিয়ে মিলিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই সড়কটি নির্মিত হলে পশ্চিম প্রান্ত দিয়ে দূরপাল্লার যানবাহন অনায়াসে চলাচল করতে পারবে। ফলে আগরতলা শহরের আভ্যন্তরীণ যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

তিনি জানান, চার লেন বিশিষ্ট আগরতলা পূর্বাঞ্চলীয় বাইপাস সড়কটিরও ডিপিআর তৈরির কাজ চলছে। এর নির্ধারিত দৈর্ঘ্য হবে ২২.১০২ কিলোমিটার। সড়কটি লেম্বুছড়ার ১০৮বি জাতীয় সড়ক থেকে যাত্রা শুরু করবে। এরপর আগরতলা শহরের পূর্ব দিক দিয়ে খয়েরপুর ছুঁয়ে পুনরায় আমতলির ৮ নং নম্বর জাতীয় সড়কে গিয়ে মিশবে। এই বাইপাসটি চালু হলে শহরের পূর্ব দিকের যানবাহন চলাচলের উপর চাপ সম্পূর্ণ দূর হবে এবং আগরতলার যানজট অনেকাংশে লাঘব হবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top