News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিপ্লব দেব, নেতৃত্বের সঙ্গে বৈঠক
Image

সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিপ্লব দেব, নেতৃত্বের সঙ্গে বৈঠক

আগরতলা, ৩১ আগস্ট: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হলেন বর্তমান সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবারের এই বৈঠককে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।
বৈঠকে সাংগঠনিক বিষয়, আগামী দিনের কর্মসূচি এবং দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বিপ্লব কুমার দেবের সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রাজনীতিতে সাংগঠনিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নেতা শুধু দেশের বা রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলালেই হয় না, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কাজ করার দক্ষতাও থাকতে হয়। এই ক্ষেত্রে বিপ্লব কুমার দেবের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অভিষেক দেবরায় আরও বলেন, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে দলের বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ হয়েছে। তাঁর সাংগঠনিক নেতৃত্বের প্রভাব দলের উপর পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একজন নেতা যদি তাঁর সহকর্মী ও কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে পারেন, তাহলে যেকোনও জায়গায় সংগঠনকে পৌঁছে দেওয়া সম্ভব। বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপির উত্থান এবং সংগঠনের বিস্তারের কথাও তুলে ধরেন তিনি।

অভিষেক দেবরায় বলেন, সময়ের সঙ্গে নেতারা তাঁদের নিজ নিজ দায়িত্ব থেকে সরে যাবেন, কিন্তু দলের জন্য তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিপ্লব কুমার দেবের সাংগঠনিক ভূমিকা এবং তাঁর নেতৃত্বে ত্রিপুরায় বিজেপির উত্থানও দলের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠক শেষে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনে কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top