News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস কখনই তাদের কাজে হস্তক্ষেপ করতে পারে না, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন
Image

কংগ্রেস কখনই তাদের কাজে হস্তক্ষেপ করতে পারে না, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস কখনই জাতীয় নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনই জানাল নির্বাচন কমিশন।
মধ্যপ্রদেশ এবং রাজ্যস্থানে আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। এর প্রত্যুত্তরে সুপ্রিম কোর্টকে জাতীয় নির্বাচন কমিশন জানায় কংগ্রেস কখনই নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে না।
১০১ পাতার হলফনামায় সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন জানায়, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা। তাই কোনও ভাবে কেউ এই সংস্থাকে বাইরে থেকে নির্দেশ দিতে পারে না। পিটিশনাররা নির্দিষ্ট কোনও কারণ দেখাতে পারেনি। তাই এই পিটিশন বাতিল করা হোক।
এর আগের শুনানিতে পিটিশনার কমল নাথের হয়ে আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি বলেন, মধ্যপ্রদেশে বিপুল সংখ্যক নকল ভোটার কার্ড মধ্যপ্রদেশের নির্বাচনী তালিকায় যোগ করা হচ্ছে। গোটা মধ্যপ্রদেশজুড়ে ৬০লক্ষ নকল ভোটার কার্ড রয়েছে। তাই সুপ্রিম কোর্টের উচিত বিষয়টি নিয়ে কোনও নির্দেশিকা জারি করা। ১০ আগস্ট পিটিশন জারি করা হয়। পিটিশনে ইভিএম এবং ভিভিপ্যাট যন্ত্রগুলি খতিয়ে দেখার জন্যও বলা হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top