Posts of - September 23, 2018
রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্ত গ্রেফতার
চন্ডীগড়, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ এদের মধ্যে রয়েছে এক ভারতীয় সেনাও৷ সেনাকর্মী পঙ্কজ এবং মণীশকে গ্রেফতার করেছে হরিয়ানাপুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম৷ নিশু ও আরও ২ অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ৷ এবার ধরা পড়ল বাকি দুজনও৷ প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর পুলিশের জালে ধরা পড়ে রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডের এই মাস্টারমাইন্ড৷ নিশু ফোগাত নামে ওই অভিযুক্ত পরিকল্পনা করেই এই নক্ক্যারজনক ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের মত৷ পুলিশ সুপার নাজনিন ভাসিন জানান, পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটায় নিশু৷ তারপর চিকিৎসককে ডেকে এনে নির্যাতিতার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চায়৷ তবে তখনও পর্যন্ত অধরা ছিল অভিযুক্তসেনাকর্মী৷ দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার সময় তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে তাকে একটি মাঠের মধ্যে তুলে নিয়ে যায়৷ সেখানে তাকে একের পর এক ধর্ষণ করে তারা৷ মাঠে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিল, তারাও এসে ধর্ষণ করে সিবিএসই-র ওই টপার কলেজ পড়ুয়াকে৷ নির্যাতিতার গ্রামেরই বাসিন্দারা তাকে ধর্ষণ করে এবং মুখ না খোলার হুমকি দেয় বলেপুলিশের কাছে জানিয়েছিল সে৷ রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেফতারের আশ্বাস আগেই দেওয়া হয়েছিল সেনার পক্ষ থেকে৷ গঠন করা হয়েছিল সিট৷ যারা অভিযুক্তদের খোঁজ দিতে পারবে তাদেরএকলক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়৷
রাফাল চুক্তি স্বচ্ছ, তা বাতিল করার প্রশ্নই ওঠে না : অরুণ জেটলি
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল চুক্তি কোনও ভাবে বাতিল করা হবে না। রবিবার স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। স্বচ্ছতার সঙ্গেই চুক্তিটি করা হয়েছে। ইউপিএ-র আমলের তুলনায়সস্তায় বিমানগুলি কেনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, রাফাল চুক্তি স্বচ্ছ। তাই চুক্তি বাতিল করার প্রশ্ন নেই। বর্তমান রাফাল বিমানগুলি কংগ্রেস জমানার ইউপিএ সরকারের আমলে করে যাওয়া অত্যন্ত সস্তা। কেগের কাছে আমরাযাবতীয় তথ্য এবং নথি পেশ করব। নিরাপত্তার কারণে বিমানগুলির দাম বলা যাবে না। ২০০৭ সালের তুলনায় ২০১৬ সালে রাফাল বিমানগুলি ২০শতাংশ সস্তায় কেনা হয়েছে। এই সমস্ত পরিসংখ্যান কেগেরসামনে তুলে ধরা হয়েছে। আমরা কেগ রিপোর্টে অপেক্ষায় রয়েছে। জেট শ্রেণীর রাফাল যুদ্ধবিমানগুলি ভারতে আসছে। ভারতীয় প্রতিরক্ষার জন্য বিমানগুলি দরকার। স্বচ্ছতার নিরিখে মোদী সরকারের ধারেকাছে কেউ নেই। অন্যদিকে ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ সরকার অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। অভিযোগ করলেই দোষ প্রমাণিত হয় না।
রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করল সিপিআই নেতা ডি রাজা
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেন সিপিআই নেতা ডি রাজা। দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার সঙ্গে বিষয়টি জড়িত। এই বিষয়ে নিজের মতামত ব্যক্তকরা উচিত প্রধানমন্ত্রীর। তার উচিত নিজেকে নির্দোষ প্রমাণিত করা বলে জানিয়েছেন ডি রাজা। রাফাল নিয়ে সরগরব জাতীয় রাজনীতি। বিষয়টি নিয়ে জোর তরজার সৃষ্টি হয়েছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কংগ্রেসের তরফ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। অন্যদিকে শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রীরবিশঙ্কর প্রসাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমন ধরণের মন্তব্য রাহুল গান্ধীর থেকে প্রত্যাশিত ছিল না। এমন ধরণের মন্তব্য করার কোনও অধিকার কংগ্রেস সভাপতির নেই। রাফাল ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর বিবৃতি দাবি করলেন সিপিআই নেতা ডি রাজা। তিনি বলেন, বিষয়টি বেশ গুরুতর। এতে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার দিকটি জড়িয়ে রয়েছে। ভারত এবং ফ্রান্স দুই দেশই বিষয়টির সঙ্গে জড়িত।রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছি। রাফাল নিয়ে নিজের স্বচ্ছ ভাবমূর্তির পরিচয় দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাফাল নিয়ে কি চলছে তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে।
হরিদ্বার যাওয়ার পথে দুর্ঘটনা, বাস উল্টে আহত ৫০ জন যাত্রী
মুজাফ্ফরনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): মূর্তি বিসর্জন করতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা। দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কে, হারেডি বাইপাস-এর কাছে বাস দুর্ঘটনায় কমবেশি আহত হলেন কমপক্ষে ৫০ জনযাত্রী। সৌভাগ্যবশত রবিবার সকালের এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) শহর ওমবীর সিং জানিয়েছেন, রবিবারসকালে দিল্লির গোবিন্দপুরী থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার অভিমুখে যাচ্ছিল একটি বাস। ওই বাসটিতে অন্ততপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন। হরিদ্বারের গঙ্গায় মূর্তি বিসর্জন করতে যাচ্ছিলেন তাঁরা। পুলিশ সুপার (এসপি) শহর ওমবীর সিং আরও জানিয়েছেন, মুজাফ্ফরনগর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কের উপর হারেডি বাইপাস-এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।মুহুর্তের মধ্যেই বাসটি রাস্তার ধরে পরিখায় পরে যায়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে আসে নিকটবর্তী থানার পুলিশ। কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ৫০ জনযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার গর্ত থাকার কারণে বেসামাল হয়ে পরে বাসটি। আর তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

রীতিমতো অস্বস্তিতে আমজনতা, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের মূল্য
নয়াদিল্লি ও কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ব্যাপক অস্বস্তিতে আমজনতা| এক-দু’দিন নয়, লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোপণ্যের মূল্য ক্রমশই ঊর্ধ্বমুখী। স্বাভাবিকভাবেই অস্বস্তিতেরয়েছেন দেশবাসী| রবিবার সকাল ছ’টা থেকে নয়াদিল্লি, কলকাতা ও মুম্বইয়ে আরও দামি হয়েছে পেট্রোপণ্য। নতুন মূল্য অনুযায়ী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৮৪.৪৪ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দামলিটার পিছু ৮২ টাকা ৬১ পয়সা এবং মুম্বইয়ে পেট্রোলের নতুন দাম ৮৯ টাকা ৯৭ পয়সা| পাশাপাশি কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৭৫.৮২ টাকা (কলকাতা), ৭৩.৯৭ টাকা (দিল্লি) এবং৭৮.৫৩ টাকা (মুম্বই)। প্রসঙ্গত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এখন প্রতিদিনের খবর হয়ে উঠেছে। প্রত্যক্ষভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর| স্বাভাবিক ভাবেই পকেটে টান পড়ছে আম জনতার|
ট্রাক দূর্ঘটনায় প্রাণে বাঁচলেন চালক, মৃত্যু সহচালকের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ শিলংয়ের কাছে রাজ্যের পণ্যবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়েছে৷ তাতে…




























