News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার এশিয়া কাপে ফের মহারণে ভারত-পাকিস্তান
Image

রবিবার এশিয়া কাপে ফের মহারণে ভারত-পাকিস্তান

দুবাই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার ফের মহারণে একে অপরের বিরুদ্ধে নামছে ভারত-পাক। তবে আজকের মহারণে যে জিতবে তারই এশিয়া কাপ ফাইনালে খেলার সম্ভাবনা কার্যত নিশ্চিত হয়ে যাবে। আরহারলে অপেক্ষা করতে হবে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত। গত বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ১৫ মাস পর আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ। অনেকেই বলতে শুরুকরেছিলেন, ইতিমধ্যেই চ্যাম্পিয়্ন্স ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়ে ফেলেছে ভারত।

এদিনে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত, ধাওয়ান, রায়াডু, কার্তিক, ধোনি, কেদার থাকবেন ব্যাটসম্যান হিসাবে। ভূবনেশ্বর কুমার,জশপ্রীত বুমরা থাকবেন পেস অ্যাটাকে। কুলদীপ-চাহ্বল-জাদেজা থাকবেন স্পিন আক্রমণে। এছাড়া পার্ট টাইম স্পিনার হিসাবে কেদার যাদব রয়েছেন।

দুবাইয়ের পিচ এমনিতেই মন্থর। ভারত-পাকিস্তান গত ম্যাচেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। এই ম্যাচেও উইকেটের তেমন কোনও বদল হবে না। অর্থাৎ প্রথমে ব্যাট করে ২৭৫-২৮০ রান তুলতে পারলেইসুবিধাজনক জায়গায় থাকবে সেই দল। এদিনে যে দল জিতবে তারই কী এশিয়া কাপের ফাইনাল খেলা সম্পূর্ণ নিশ্চিত হবে না। ভারত যদি আজ জেতে এবং শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে হেরে যায়, তা হলেফাইনালে ওঠার ক্ষেত্রে নেট রান রেটের প্রশ্ন এসে যাবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top