আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি।
আহত ব্যক্তির নাম সঞ্জয় দেবনাথ। তাঁর বাড়ি সোনাতলা এলাকায়। তিনি পেশায় দিনমজুর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছে উঠে কাজ করার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন সঞ্জয় দেবনাথ। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত খোয়াই দমকল বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাঁকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে আহত সঞ্জয় দেবনাথের চিকিৎসা চলছে বলে জানা গেছে।



















