News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া
Image

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সদর শহর জেলা যুব মোর্চার কার্যকর্তাদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক যুবক-যুবতী ও দলীয় কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতা, কাউন্সিলর ও কার্যকর্তারা।

শিবির পরিদর্শন করে অভিষেক দেবরায় জানান, এদিনের কর্মসূচিতে প্রায় ২০০-র বেশি রক্তদাতা অংশ নিয়েছেন। স্বেচ্ছায় রক্তদান করতে আসা মানুষের উৎসাহ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু সদর জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন সাংগঠনিক হেডকোয়ার্টারেও একই ধরনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি।

অভিষেক দেবরায় বলেন, রাজ্যে রক্তের কিছুটা ঘাটতি রয়েছে। এই ধরনের বৃহৎ রক্তদান কর্মসূচির মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হবে। মানুষের জীবন রক্ষায় রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরে তিনি যুব মোর্চাকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর আরও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, ওই দিন বিভিন্ন উপভোক্তাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বাড়ি বাড়ি প্রদীপ জ্বালানোর কর্মসূচি পালন করা হবে।
অভিষেক দেবরায় আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি সুস্থ ও দীর্ঘজীবী থাকলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এদিনের কর্মসূচিতে সদর ও আগরতলা এলাকার যুব মোর্চার কর্মী, জেলা নেতৃত্ব, কাউন্সিলর এবং অন্যান্য কার্যকর্তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রক্তদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনসেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত করার এই উদ্যোগকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Releated Posts

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026

দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর পর জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা, ১০৮ কলসি গোমতীর জল অর্পণ

উদয়পুর, ১৩ সেপ্টেম্বর: গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন…

ByByReshmi Debnath Sep 13, 2026

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

Leave a Reply

Scroll to Top