News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক
Image

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ কুশাভাউ ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী রতন লাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, ভিসি নির্বাচনে রাজ্যের শাসক জোটের তিন শরিক দল একসঙ্গে লড়াই করছে। তবে বিভিন্ন এলাকায় স্থানীয় স্তরে আসন সমঝোতার পাশাপাশি কিছু জায়গায় বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাও থাকছে।

তাঁর কথায়, কোথাও জোট হয়েছে, আবার কোথাও স্থানীয় পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হচ্ছে। ফলে কোন এলাকায় কীভাবে যৌথ প্রচার হবে, সেই বিষয়ে আজকের বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিন ভিসি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটি মূলত গ্রামাঞ্চলের নির্বাচন। ফলে শহর বা গোটা রাজ্যের উন্নয়নের পাশাপাশি ভিলেজ কাউন্সিল এলাকার স্থানীয় সমস্যা এবং উন্নয়নই প্রচারের প্রধান বিষয় হবে। গ্রামীণ এলাকার ছোট ছোট সমস্যা, মানুষের দৈনন্দিন প্রয়োজন এবং ভিলেজ কাউন্সিল এলাকায় কী উন্নয়ন হয়েছে বা আগামী দিনে কীভাবে উন্নয়ন করা হবে, সেই বিষয়গুলিই ভোটারদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

তাঁর দাবি, ভিসি নির্বাচন অন্যান্য নির্বাচনের তুলনায় কিছুটা আলাদা। এখানে স্থানীয় সমস্যা এবং স্থানীয় উন্নয়নই ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট এলাকার সমস্যা চিহ্নিত করে তার সমাধানের প্রতিশ্রুতি নিয়েই মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে দলের।

এদিকে বিভিন্ন এলাকায় জোট শরিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হওয়ার কথা জানানো হয়েছে। 

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026

Leave a Reply

Scroll to Top