News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার, সাংবাদিক সম্মেলনে কারণ জানাল আইপিএফটি
Image

ভিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার, সাংবাদিক সম্মেলনে কারণ জানাল আইপিএফটি

বিশ্রামগঞ্জ,১২ সেপ্টেম্বর : ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র দাখিলের পর তা প্রত্যাহারের কারণ স্পষ্ট করতে সাংবাদিক সম্মেলন করল আইপিএফটির বিশ্রামগঞ্জ ডিভিশন কমিটি।

শনিবার বিশ্রামগঞ্জে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির বিশ্রামগঞ্জ ডিভিশন কমিটির সভাপতি উত্তম দেববর্মা, যুব সংগঠনের সভাপতি বিকাশ দেববর্মা, স্বপ্ন দেববর্মা ও রামনারায়ণ দেববর্মা। সাংবাদিকদের সামনে তারা ভিসি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর তা প্রত্যাহারের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন।

আইপিএফটি নেতৃত্বের বক্তব্য, তিপ্রাসাদের অস্তিত্ব ও অধিকার রক্ষার দাবিকে সামনে রেখেই বিশ্রামগঞ্জ ডিভিশন  দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য ডিভিশন কি বলে জানেন না তাদের দাবি, তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার জন্য দীর্ঘদিন ধরেই আইপিএফটি আন্দোলন করে আসছে। একইভাবে বুবাগ্রা তথা তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার যে দাবি, সেটিকেও তারা গুরুত্ব দেন।

নেতৃত্বের বক্তব্য, তিপ্রাসাদের বৃহত্তর স্বার্থ এবং অস্তিত্ব রক্ষার প্রশ্নে তাঁরা কোনও ধরনের আপত্তি রাখছেন না। দলের স্বার্থের পাশাপাশি তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার বিষয়টিকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন বলেও জানান।

সাংবাদিক সম্মেলন থেকে আইপিএফটি নেতৃত্বের দাবি, তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার জন্য পৃথক তিপ্রাসা অ্যাকর্ড দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

তাদের কথায়, তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার জন্য তিপ্রাসা অ্যাকর্ড যত দ্রুত সম্ভব সম্পন্ন হওয়া উচিত। সেই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই ভিসি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026

Leave a Reply

Scroll to Top