News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল
Image

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর মান্দাই ব্লকের ১৫টি ভিলেজ কমিটিতে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন প্রস্তুতি এবং বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার পূজন সেন।

নমিনেশন পর্ব শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার জানান, আগামী ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে প্রথম মক পোল অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে এই মক পোলকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি পোলিং পার্সোনেলদের জন্য খোরপোশের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।
মান্দাই ব্লকে মোট ২৬টি ভিলেজ কমিটি রয়েছে। এর মধ্যে ১৫টি ভিলেজ কমিটিতে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি ১১টি ভিলেজ কমিটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী লড়াইয়ে বর্তমানে ২০ জন নির্দল প্রার্থী রয়েছেন। অন্যদিকে, বিজেপির জমা দেওয়া মোট ১১টি নমিনেশনের মধ্যে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিরোধী সিপিআইএম-সহ অন্যান্য প্রার্থীরাও নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

আগামী ১৫ সেপ্টেম্বরের মক পোলের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া এবং নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন দিক যাচাই করা হবে। ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পূজন সেন।

এদিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার। নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, পোলিং পার্সোনেলদের ব্যবস্থাপনা এবং ভোটগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

Leave a Reply

Scroll to Top