News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক দূর্ঘটনায় প্রাণে বাঁচলেন চালক, মৃত্যু সহচালকের
Image

ট্রাক দূর্ঘটনায় প্রাণে বাঁচলেন চালক, মৃত্যু সহচালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ শিলংয়ের কাছে রাজ্যের পণ্যবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়েছে৷ তাতে গাড়ির সহচালকের মৃত্যু হয়েছে৷ টিআর-০২-এইচ-১৬৫৬ নম্বরের ট্রাক নিয়ে চালক হীরেন্দ্র দেব (৪৫) এবং সহ চালক বীরেশ দেব (৪৮) সব্জি আনতে মেঘালয়ের শিলংয়ে গিয়েছিলেন৷ নিয়মিতভাবে এই ট্রাক অসম ও মেঘালয় থেকে সব্জি আনত৷ জানা গিয়েছে, সব্জি বোঝাই গাড়ি নিয়ে ধর্মনগরে উদ্দেশ্যে শিলং থেকে রওয়ানা দিয়েছিলেন গাড়ির চালক হীরেন্দ্র দেব এবং সহচালক বীরেশ দেব৷ কিন্তু, ধর্মনগর আসার পথে শিলংয়ের সুরংখাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়৷ তবে চালক হীরেন্দ্র দেব বিপদের আশঙ্কা করে গাড়ি থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচান৷ কিন্তু, গাড়ির সহচালক বীরেশ দেব গুরুতরভাবে আহত হন৷ স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হন৷ কিন্তু, হাসপাতালে পৌঁছার আগে মাঝপথেই গাড়ির সহচালক বীরেশ দেবের মৃত্যু হয়েছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top