News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তি আলোচনা এবং সন্ত্রাসবাদী হামলা দুটো একই সঙ্গে চলতে পারে না : বিপিন রাওয়াত
Image

শান্তি আলোচনা এবং সন্ত্রাসবাদী হামলা দুটো একই সঙ্গে চলতে পারে না : বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) শান্তি আলোচনা এবং সন্ত্রাসবাদী হামলা দুটো একই সঙ্গে চলতে পারে না। রবিবার এমনই জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভারত ও পাকিস্তানের মধ্যে বিদেশমন্ত্রক পর্যায়বৈঠক বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে তিনি এমন ধরণের মন্তব্য করেছেন।

এদিন সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, তারা(পাকিস্তান) ক্রমাগত বলে চলেছে অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের মদত দেবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে এবংসীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীরা নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে একমাত্র সরকার সিদ্ধান্ত নিতে পারে যে শান্তি আলোচনার হবে কিনা। আমি মনে করি শান্তি আলোচনা বাতিল করেদিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটাই আমাদের সরকারের নীতি। এর মাধ্যমে আমরা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে। পাকিস্তানকে প্রমাণ করতে হবে যে তারা জঙ্গিদের মদত আর করবে না।

উল্লেখনীয়, বিদেশমন্ত্রী পর্যায় বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছিলেন ইমরান খান। ভারতও পাকিস্তানের এই দাবিকে সম্মতি জানিয়ে ছিল। ঠিক হয় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনের ফাঁকেদুই দেশের বিদেশমন্ত্রী বৈঠক করবেন। কিন্তু জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে তিন পুলিশ কর্মীর মৃত্যুর পর ভারত বিদেশমন্ত্রী পর্যায় বৈঠক বাতিল করে দেয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top