News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ফুটবল : আসাম থেকে ৬ গোল হজম করে কার্যত ছিটকে গেলো ত্রিপুরা
Image

জাতীয় ফুটবল : আসাম থেকে ৬ গোল হজম করে কার্যত ছিটকে গেলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপ্রত্যাশিত পরাজয় রাজ্য দলের। কার্যত ছিটকে গেলো ত্রিপুরা। ছত্তিশগড়ের নারায়নপুরে অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব-‌২০ বালকদের ফুটবল আসর থেকে। ওই রাজ্যের রামকৃষ্ণ মিশন মাঠে মঙ্গলবার বিকেলে অসমের মুখোমুখি হয়েছিলো ত্রিপুরা। শুরুতে ত্রিপুরা অনেকটা ভালো খেলার চেষ্টা করলেও ম্যাচ যতটা গড়িয়েছে ততই পিছিয়ে পড়েছে রাজেশ রায় চৌধুরির ছেলেরা। ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬-‌০ গোলে। দুই অর্ধে ত্রিপুরা তিনটি করে গোল হজম করে। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের ম্যানেজার শুভেনজিৎ সিনহা বলেন,”শুরুতেই যদি দলনায়ক অমিত জমাতিয়া সহজ সুযোগ হেলায় নষ্ট না করতো তাহলে ম্যাচ জমতো। জন জমাতিয়ার থ্রু পাস থেকে অমিত সহজ সুযোগ নষ্ট করে গোটা দলের মনোবল ভেঙ্গে দেয়। এছাড়া জঘন্য গোলকিপিং করেছে গোলরক্ষক প্রদীপ্ত চক্রবর্তী”। ১৫ মে আসরের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।‌ এদিকে সোমবার সকালে জি গ্রুপের অপর ম্যাচে অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top